1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে বিয়ের দাবীতে অনশন - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বাউফলে বিয়ের দাবীতে অনশন

  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৩৮২ জন পঠিত

কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী।

শুক্রবার সকাল থেকে উপজেলার ৯নং নাজিরপুর ইউনিয়নের বড়ডালিমা গ্রামে প্রেমিক তুহিন গোলদারের বাড়ির সামনে অনশনে বসেছেন তিনি।

প্রেমিক তুহিন ওই গ্রামের মো. ইদ্রিস গোলদারের ছেলে।

অনশনে বসা তরুণী উপজেলার ১নং কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের বশার গাজীর মেয়ে।

সে উপজেলার কালিশুরী নিউ লাইফ কেয়ারের স্টাফ নার্স হিসেবে কর্মরত। প্রেমিক তুহিন পৌর শহরের ডিজিটাল ডায়াগনস্টিকের পরিচালক। ঘটনার পর প্রেমিক তুহিন ও তার পরিবারের লোকজন বাড়িতে তালা দিয়ে আত্মগোপনে রয়েছেন।

ওই তরুণী জানায়, এক বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্বামী -স্ত্রী পরিচয় দিয়ে ওই তরুণীর কর্মস্থলে রাত্রিযাপন করতেন দুজন। এমনকি প্রেমিক তুহিনের বাড়িতেও নিয়ে আসতেন। বিয়ের আশ্বাস দিয়ে তার সাথে একাধিক বার শারিরিক সম্পর্ক স্থাপণ করেছে প্রেমিক। প্রেমিক তুহিন ডায়াগনস্টিক ব্যবসা শুরু করতে তার কাছ থেকে ৩ লাখ নিয়েছেন।

সর্বশেষ শুক্রবার সন্ধ্যার তাকে (তরুণী) প্রেমিক তুহিন তাদের বাড়িতে নিয়ে আসেন। মিলিত হন শারিরিক সম্পর্ক। এ বিষয়টি তুহিনের পরিবারের লোকজনের চোখে পড়লে ভোল্ট পাল্টে ফেলে তুহিন। মারধর করে তাকে বাসা থেকে বের করে দেয় তুহিন। পরে তুহিন ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যান। তালাবদ্ধ বাড়ির সামনে অবস্থান নেন ওই তরুণী। দুই মাস আগেও একবার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন ওই তরুণী। আলোচনা করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে আশ্বাস দিয়ে তাকে ফিরে দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনশনরত তরুণী বলেন, বিয়ের আশ্বাসে তাকে ভোগ করেছেন প্রেমিক তুহিন। আমার সব শেষে। এখন সে (তুহিন) বিয়ে না করলে আত্মহত্যা করবো। অভিযুক্ত প্রেমিক তুহিন ও তার পরিবারের লোকজন আত্মগোপনে থাকায় তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এবিষয়ে বাউফল থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন,‘ লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION