1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
স্বাভাবিক জীবনে ফিরার আকুতি মাহাবুরের - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

স্বাভাবিক জীবনে ফিরার আকুতি মাহাবুরের

  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২৭৬ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : অভয়নগরে অর্থাভাবে জীবন প্রদীপ কি নিভে যাবে অসহায় মাহাবুরের? সে এখন উপজেলা সরকারি হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে।

খোঁজ নিয়ে জানা গেছে, অসহায় মাহাবুর (৪৫), চিকিৎসার টাকা না থাকায় ওষুধ কিনতে পারছেনা তার দরিদ্র পরিবার। ফলে লেখাপড়া ছেড়ে কাজে যোগ দিয়েছে একমাত্র ছেলে। দীর্ঘদিন অসুস্থ্য মাহাবুর রহমান অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের নতুন বাজার এলাকার হোসেন আলীর পুত্র।

ডাক্তার জানিয়েছে, খাদ্যনালীর নির্গমন পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তার গ্যাস তৈরীর নার্ভ বন্ধ করে নতুন খাদ্য নির্গমন পথ তৈরী করতে হবে। এতে প্রায় ১ লাখ টাকার মত খরচ হবে। কিন্তু অসহায় পরিবারের পক্ষে এটা সংগ্রহ করা সম্ভব হচ্ছেনা। তাই আপাতত একটি অপারেশন করে পাইপ দিয়ে কোন রকম লিকুইট খাবার পৌছে দেয়া হচ্ছে। তবে এভাবে আর বেশি দিন রাখা সম্ভব হবে না। অতিদ্রুত তার এই অপারেশন করা প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে হৃদয়বান ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মাহাবুর হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়ায় পরিবারের সহায় সম্বল সব বিক্রি করে এই পর্যন্ত চিকিৎসা দিয়ে রাখা হয়েছে। এখন অপারেশন ছাড়া আর কোন উপায় নেই। কিন্তু এত টাকা জোগাড় করা কোন ভাবেই সম্ভব হচ্ছেনা।

তাই সহৃদয়বান ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্য চাওয়া হয়েছে। তাকে সাহায্য পাঠানোর জন্য তার নিজের বিকাশ নম্বর ০১৯১৬-০৫১৬৪১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION