1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠিতে দুই কেজি গাঁজা মাদক ব্যবসায়ী আটক - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

ঝালকাঠিতে দুই কেজি গাঁজা মাদক ব্যবসায়ী আটক

  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২০৯ জন পঠিত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ কেজি গাঁজা সহ মোঃ ইমাম হোসেন (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশ।

৩১ জুলাই (সোমবার) জেলার নলছিটি উপজেলাধীন পূর্ব রায়াপুর নতুন বাস ষ্ট্যান্ডের দক্ষিন পাশে জেলা গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি পুলিশ ) একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় নতুন বাস ষ্ট্যান্ডের দক্ষিন পাশে আলী আকবর এর চায়ের দোকানের সামনে থেকে ০২ (দুই) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ মোঃ ইমাম হোসেন নামের ঐ মাদক ব্যবসায়ীকে আটক করে।

এ বিষয় জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি উপজেলাধীন রায়াপুর এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হওয়ার সংবাদে জেলা গোয়েন্দা শাখা পুলিশের ( ডিবি পুলিশ ) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মনিরুজ্জামান,ওসি ডিবি এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল অভিযান পরিচালনা করে।

নতুন বাস ষ্ট্যান্ডের দক্ষিন পাশে আলী আকবর এর চায়ের দোকানের সামনে থেকে ০২ (দুই) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ মোঃ ইমাম হোসেন, পিতা- মোঃ আনোয়ার হোসেন, সাং- ধুপতি (মানিকখালী), থানা- মঠবাড়িয়া, জেলা- পিরোজপুর কে আটক করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION