1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

অভয়নগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৩৬৩ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে উপজেলা প্রশাসন ও প্রাথমিক বিদ্যালয় শাখার আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রাথমিক শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জুলাই) সকালে উপজেলার রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর।
উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাঃ আবুল কাসেম এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  অভয়নগর থানা প্রতিনিধি সাব ইন্সপেক্টর জয়দেব বিশ্বাস, উপজলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার মন্ডল, সাংবাদিক জাকির হোসেন হৃদয়, রবিউল বিশ্বাস, আশরাফুল আলম লিপু, কামাল হোসেন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগন।
উদ্বোধনী খেলার শুরুতে উপজেলার জিএসশেখ আব্দুল ওহাব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালকদের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
এতে জিএসশেখ আব্দুল ওহাব সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলের ব্যাবধানে ডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন রেফারি মো.ইব্রাহিম হোসেন ও ফয়সাল হোসেন। খেলাটি ধারাভাষ্য করেন সহঃ অধ্যপক সমির বিশ্বাস।
জানা যায়, আগামী ৩১শে জুলাই সোমবার বিকাল ৪টায় ঐ মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION