1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
১৬ বছর পলাতক থাকা হত্যা মামলার মৃত্যুদণ্ডের আসামীকে গ্রেফতার - Bangladesh Khabor
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

১৬ বছর পলাতক থাকা হত্যা মামলার মৃত্যুদণ্ডের আসামীকে গ্রেফতার

  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৩৫৮ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে হত্যা মামলায় দীর্ঘ ১৬ বছর পলাতক থাকা মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী জাফর জাফু ওরফে ইয়ারব (৩৫) কে  গ্রেফতার করেছে র‌্যাব।
শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার পুরানাপৌল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী জাফর জাফু জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মৃত মহিবর রহমানের ছেলে।
র‌্যাব-৫  জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জানান, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে একটি ডাকাত দল পশ্চিম পারুলিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমানের ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে ঘরে থাকা প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে প্রতিবেশীরা গুরুতর অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোধণা করেন। ঘটনার দুদিন পর নিহতের ছেলে আবদুর রাজ্জাক বাদী হয়ে জয়পুরহাট থানায় মামলা করেন।
এ মামলায় গত ১৯ জুন জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্বাস উদ্দিন গ্রেফতারকৃত  জাফুকে মৃত্যদন্ডের  রায় দেন।
রায়ের ১৬ বছর আগে থেকে জাফু পলাতক ছিল। র‍্যাবের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION