1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে নিখোঁজের ১৮ দিন পর হৃদয় লাশ উদ্ধার - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বাউফলে নিখোঁজের ১৮ দিন পর হৃদয় লাশ উদ্ধার

  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৩৬৬ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়  নিখোঁজের ১৮ দিন পর শিক্ষার্থী  হৃদয় কবিরাজের (২৪)  গলিত লাশ ও তার ব্যবহারিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বাউফল সদর ইউনিয়ের ৬ নং ও দাশপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের  সীমান্তবর্তী  খাল থেকে ২৮.০৭.২৩ইং তারিখ রোজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে  তার গলিত লাশ উদ্ধার করা হয়।
পুলিশের হাতে আটক জাফর খান (২৫) নামে  এক যুবকের স্বীকারোক্তি অনুযায়ি  বাউফল থানার  পুলিশ হৃদয়ের লাশ ও মটর সাইকেল উদ্ধার করে।
প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে হৃদয় কবিরাজকে  হত্যা করা হয় বলে  ঘাতক জাফর জানায়।
জাফর  উপজেলার ১১নং দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়ীয়া ৩ নং ওয়ার্ডের হাসেম খানের ছেলে।
নিহত হৃদয়  বাউফল সার্ভে ইনিস্টিউটের  ৮ম সেমিস্টারের ছাত্র ছিল। হৃদয়ের বাবার নাম হর কবিরাজ। ১১নং দাশপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে তার বাড়ি।
হৃদয় কবিরাজ গত ১১ জুলাই রাতে নিঁখোজ হন।
বাউফল থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান বলেন,  আটককৃত জাফরের স্বীকারোক্তি অনুযায়ী বাউফল ও দাশপাড়া সীমান্তবর্তী খাল থেকে বৃহস্পতিবার (২৭ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে আমরা হৃদয়ের লাশ সনাক্ত করি। লাশ পঁচে ও গলে যাওয়ায় শুক্র বার দিনের বেলা উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION