1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে ইসলামি আন্দোলনের উদ্যোগে তৃণমূল কর্মী সম্মেলন অনুষ্ঠিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

অভয়নগরে ইসলামি আন্দোলনের উদ্যোগে তৃণমূল কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২৩৮ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে ইসলামি আন্দোলনের উদ্যোগে তৃণমূল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২৫ জুলাই) নওয়াপাড়া ইনিস্টিউট মিলনায়তনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর হযরত মুফতি ফয়জুল করিম।
এছাড়াও বিভাগীয় ও জেলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি আবু রায়হান, সভাপতি ইসলামী আন্দোলন অভয়নগর থানা শাখা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সরকার জনগণের পক্ষের সরকার নয়,এই সরকারের অধীনে কোন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। এই সরকার জনগণের জান মালের নিরাপত্তা দিতে পারে না, ইতিপূর্বে নির্বাচন গুলোকে লক্ষ করে দেখলে বোঝা যায় বর্তমান সময়ের নির্বাচন কমিশন কি ভূমিকা নিয়েছে।
অনতিবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবি করে তিনি আরো বলেন, এই সরকারের অধীনে কোন নির্বাচন নয় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়।
নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, আর পেছনে তাকানোর সুযোগ নেই। সরকার পতনের আন্দোলনের মাধ্যমে সরকার কে যশোরের অভয়নগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামতে বাধ্য করতে যে পদক্ষেপ নিতে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ তাই নিতে প্রস্তুত।দেশের সকল বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আন্দোলনের ডাক আসবে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION