1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুর ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও মাদক বিরোধী শোভাযাত্রা - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

মুকসুদপুর ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও মাদক বিরোধী শোভাযাত্রা

  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২৪৬ জন পঠিত

মুকসুদপুর প্রতিনিধি : গোপালগঞ্জে “মুকসুদপুর ক্লাব” গোপালগঞ্জের পক্ষ থেকে জেলা ব্যাপী স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষ রোপন, মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর ক্লাবের আয়োজনে বুধবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার ৫৬ নং কহলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকতা এস এম ইমাম রাজী টুলু, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, মুকসুদপুর ক্লাব গোপালগঞ্জের সভাপতি মাহাবুব বাবু, মুকসুদপুর ক্লাবের উপদেষ্টা আসমা খানম, লুপা রানা, এম আরমান খান জয়, কেরামত, রেজাউল, সেতু, রিয়াজ সহ উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মুকসুদপুর ক্লাব একটি অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক মানবিক সেবামূলক সংগঠন। মানবিক এ সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে নানাবিধ কার্যক্রম পরিচালনা করা হয়। ২০১৯ সাল থেকে এই সংগঠনটি শুধু মাত্র বিনামূল্যে মানবিক সেবায় নিয়োজিত।

করোনাকালীন সময়ে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার গোপালগঞ্জ জেলা – উপজেলা সহ পার্শ্ববর্তী জেলায়ও সেবা প্রদান অব্যাহত রেখে ব্যাপক সুনাম অর্জন করেছে। এছাড়াও সংগঠনের মাধ্যমে প্রতিনিয়ত মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্তদান করে অসংখ্য প্রাণ বাঁচাতে নিরলসভাবে কাজ করে চলেছে।

এছাড়াও প্রতিবছরের ন্যায় পবিত্র রমজান মাসে সম্মানিত রোজাদারদের জন্য ইফতারির ব্যবস্থা সহ হত দরিদ্রদের মাঝে ঈদের পন্য ও ঈদের পোষাক বিতরন করে থাকে। প্রতিবছর শীতের মৌসুমে গরীব, অসহায়দেরকে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে বাজারে “যার যখন যেটা প্রয়োজন এখান থেকে নিয়ে জান “কর্মসূচীর ব্যবস্থা থাকে।

প্রতি বছর গাছের চারা বিতরনে জেলা প্রশাসকের উপস্থিতিতে শুভ উদ্বোধনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয়, মাদ্রাসা, কলেজ রাস্তার পাড়ে এবং অসহায় মানুষের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরনের কার্যক্রম সম্পাদন করা হয়। বিগত বছরগুলোর মতো এবারও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১৫,০০০ হাজার গাছের চারা বিতরন করা হবে।

সংগঠনটি পরিবেশে মানবিক কাজের পাশাপাশি পশু-পাখির সেবায়ও যথেষ্ট ভুমিকা রেখে যাচ্ছেন। সংগঠনে সময়োপযোগী খেলাধুলা ও বিনোদনমূলক অনুষ্ঠান পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION