1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকিতে এমপিওভুক্ত স্কুল জাতীয়করণের দাবি, শিক্ষাকদের ক্লাস বর্জন - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

দুমকিতে এমপিওভুক্ত স্কুল জাতীয়করণের দাবি, শিক্ষাকদের ক্লাস বর্জন

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৩৮১ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

এতে শিক্ষা প্রতিষ্ঠানে এসে ক্লাস না হওয়ায় বাড়িতে ফিরে গেছে শিক্ষার্থীরা।

উপজেলার ২৩টি মাধ্যমিক বিদ্যালয়ে ২৫.০৭.২৩ইং তারিখ রোজ মঙ্গলবার শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলার দুমকী এ.কে মডেল মাধ্যমিক বিদ্যালয়, নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়, আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয়, আংগারিয়া ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, চরগরবদী আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয়, চরবয়েড়া মাধ্যমিক বিদ্যালয়, পাংগাশিয়া বালিকা, নলদোয়ানী মাধ্যমিক, এবিএন মাধ্যমিক বিদ্যালয়, শ্রীরামপুর মাধ্যমিক, লতিফমোহসেনা পাবলিক মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে গিয়ে দেখা যায়, এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস বর্জন করে শিক্ষকগন তাদের মিলনায়তনে বসে সময় কাটাচ্ছেন।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে খোশগল্পে মশগুল, আবার কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশ করে ক্লাস বর্জন দেখে অনেকেই বাড়িতে চলে গেছে। আবার কোন কোন শিক্ষার্থীদের দোকানে আড্ডা দিতেও দেখা গেছে।

জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান সাংবাদিককে বলেন, স্কুলে ক্লাস হয়নি। শুনেছি স্যারেরা আন্দোলন করছেন।

আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী গোলাম রাব্বি ও মুসফিকা ইসলাম কান্তাসহ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হলে তারা জানান, আমরা স্কুলে এসে দেখি স্যারদের ক্লাস বর্জন, তাই বাড়িতে ফিরে যাচ্ছি।

আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদেরও স্কুল খোলা রয়েছে। তবে দাবি আদায়ের জন্য ক্লাস বর্জন করেছি।

বাঁশবুনিয়া মেহেরুন নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, মঙ্গলবারও স্কুল খোলা রয়েছে। তবে ক্লাস বর্জন কর্মসূচি চলছে।

সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন বলেন, আমাদের বিদ্যালয় খোলা রয়েছে। শিক্ষকগন হাজিরা খাতায় স্বাক্ষরও করেছেন। ছাত্রীদের উপস্থিতি কম হওয়ায় ক্লাস তেমন হয়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াছমিন জানান, তিনি এ বিষয়ে বিস্তারিত জানেন না। তবে শুনেছেন বিদ্যালয়গুলো খোলা রেখে শিক্ষকরা ক্লাস বর্জন করে আন্দোলন করছেন। বিষয়টি তিনি উপরোস্থ কর্মকর্তাদের অবহিত করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION