1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় বঙ্গমাতা ও শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বগুড়ায় বঙ্গমাতা ও শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২৮৪ জন পঠিত

মোঃ সবুজ মিয়া, বগুড়া : জেলায় গতকাল বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা প্রশাসনের কার্যালয়ে জেলা প্রশাসক  মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সোমবার বেলা ১টায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতিমূলক সভায় আগামী ৮ আগস্ট সকাল ৯টায় জেলা প্রশাসন কার্যালয়ের বটতলায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় জেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও দুস্থদের মধ্যে আর্থিক অনুদান বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট সকাল ৯টায় জেলা প্রশাসন চত্বরের বটতলায় রক্ষিত তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। ওই দিন সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হবে

প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার সিগ্ধ আখতার, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মতলুবার রহমান, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, সওজ’র নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION