1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২৮৩ জন পঠিত
মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলায় ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩’ উপলক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার  (২৫শে জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা অডিটোরিয়া হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে এই মতবিনিময় সভার আয়োজন করেন উপজেল মৎস্য দপ্তর।
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ২৪  জুলাই থেকে ৩০ জুলাই সারাদেশে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।
মতবিনিময় সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব জি আর সরোয়ারের, সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ইমতিয়াজ কবির, তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ,কালীগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতি,সাধারণ সম্পাদক আবু সাঈদ।
স্বাগত বক্তব্য রাখেন, মো: সাইয়েদুল মোফাচ্ছালীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কালীগঞ্জ, লালমনিরহাট। সফল মৎস্য চাষি ও জাতীয় মৎস্য রৌপ্য পদক প্রাপ্ত : মো: জয়নাল আবেদীন, তালুক বানীনগর মৎস্যজীবির পক্ষে : মো: আব্দুস সালাম।
ভোটমারী মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম নিয়ে আলোচনা করেন বক্তারা।
এছাড়াও উপজেলার প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষিদের নিয়ে তাদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। জাতীয় মৎস্য সপ্তাহে যে সকল কার্যক্রম হাতে নেয়া হয়েছে তার বিস্তারিত বর্ননাও তুলে ধরা হয়েছে। এসময় কালীগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION