1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লৌহজংয়ে অভিযান জামাতুল আনসারের আমিরসহ গ্রেপ্তার ৩ - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

লৌহজংয়ে অভিযান জামাতুল আনসারের আমিরসহ গ্রেপ্তার ৩

  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২৬০ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজংয়ে এক বাড়ি ঘিরে অভিযান চালিয়ে নতুন জঙ্গি দল জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির মো. আনিসুর রহমানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার রাত ৩টার দিকে লৌহজং উপজেলার বড় নওপাড়া গ্রামের এক বাড়িতে অভিযান শুরু করে র‌্যাব।

পরে ওই বাড়ি থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী পুস্তিকা ও নগদ টাকা জব্দের কথা জানায় র‌্যাব।

এ বিষয়ে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, মুন্সীগঞ্জের লৌহজংয়ের ওই বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে র‌্যাব।

বাড়ির মালিক আনোয়ারা বেগম জানান, তার একতলা ভবনের দুটি কক্ষ তিন দিন আগে ভাড়া নেন হাসান নামের একজন। এক পরিবারের সদস্য পরিচয় দিয়ে তিনজন পুরুষ বাসায় ওঠেন, পরিবারের নারী সদস্যরা পরে আসবেন বলে সে সময় তারা জানান। ভাড়া ঠিক হয়েছিল ১ হাজার টাকা বিদ্যুৎ বিলসহ মোট ৬ হাজার টাকা।

তিনি আরও বলেন, ভাড়া দেওয়া ওই কক্ষে এখনও তাদের লেপতোশক রয়েছে। র‌্যাবের তল্লাশির পর সেই অবস্থায় রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION