1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথের প্রেস জাদুঘরে - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথের প্রেস জাদুঘরে

  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৬১ জন পঠিত

এম রাসেল সরকার, নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদারের ব্যবহৃত ঐতিহাসিক এম এন প্রেসটি হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের চুক্তি স্বাক্ষর হয়েছে।

২০ লাখ টাকা এবং বংশধরের দুই জনের চাকরির বিনিময়ে এই স্বত্ব হস্তান্তর চুক্তিপত্রে স্বাক্ষর করেন কাঙাল হরিনাথের চতুর্থ বংশধরের স্ত্রী শ্রীমতি গীতা মজুমদার। আর জাদুঘরের পক্ষে স্বাক্ষর করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান।

চুক্তিপত্রে ১ নম্বর সাক্ষীর সাক্ষর দেন কাঙাল হরিনাথ মজুমদারের পঞ্চম বংশধর দীপঙ্কর মজুমদার এবং দ্বিতীয় সাক্ষী ছিলেন সাংবাদিক কে এম আর শাহীন।

প্রেসটি আগামী এক সপ্তাহের মধ্যে বাস্তুভিটা থেকে কুমারখালীর কাঙাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরে নিয়ে হবে।

বিষয়টি নিশ্চিত করে মো. কামরুজ্জামান বলেন, শনিবার বেলা ১১টায় রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের নবনির্মিত বোর্ড সভাকক্ষে চুক্তিনামায় স্বাক্ষর হয়। আগামী এক সপ্তাহের মধ্যে প্রেসটি বাস্তুভিটা থেকে কাঙাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরে নিয়ে আসা হবে।’

কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরের অনুসন্ধান কর্মকর্তা ওবাইদুল্লাহ বলেন, ‘২০১৭ সালে স্মৃতি জাদুঘরটি চালু হলেও প্রেসটি এখনও কাঙাল হরিনাথের বাস্তুভিটায় রয়েছে। দর্শনার্থীরা এসেই আগে প্রেসটি দেখতে চান। নানা জটিলতার অবসান ঘটিয়ে এর স্বত্ত্ব হস্তান্তর করছেন বংশধরেরা।

এ ব্যাপারে দীপঙ্কর মজুমদার বলেন, ‘২০ লাখ টাকার চেক ও দুই জনের চাকরির বিনিময়ে আমার মা প্রেসটি হস্তান্তরের চুক্তিনামায় স্বাক্ষর করেছেন। চেকটি হাতে পেয়েছি আমরা। এর বিনিময়ে খুশি আমরা।’

উল্লেখ্য, গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ হরিনাথ মজুমদার; যিনি কাঙাল হরিনাথ নামে অধিক পরিচিত। জন্ম ১৮৩৩ সালের ২২ জুলাই। মৃত্যুবরণ করেন ১৮৯৬ সালের ১৬ এপ্রিল। হরিনাথ মজুমদার ঊনবিংশ শতাব্দীর বাংলা লোকসংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। বাউল সংগীতেরও অন্যতম পথিকৃৎ। তিনি ফকির চাঁদ বাউল নামেও পরিচিত।

গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা প্রকাশের জন্য প্রসিদ্ধ। ২০১৭ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘর কুষ্টিয়ায় তার স্মরণে ‘কাঙাল হরিনাথ জাদুঘর’ প্রতিষ্ঠা করে। তৎকালীন ব্রিটিশ ভারতের নদীয়া জেলা বর্তমান কুষ্টিয়ার কুমারখালীতে জন্মগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION