1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন, একমাত্র শেখ হাসিনার অবদান : এ্যাড. সুজিত অধিকারী - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন, একমাত্র শেখ হাসিনার অবদান : এ্যাড. সুজিত অধিকারী

  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৩৯ জন পঠিত

মোঃ মানছুর রহমান (জাহিদ), পাইকগাছা : খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তন, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।

তিনি আরো বলেন, জাতির জনকের কন্যা রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ১৪ বছরের বেশি সুষ্ঠভাবে দেশ পরিচালনা করছেন। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পযর্ন্ত তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। আজ তার বাস্তব উদাহরণ পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মোংলা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, চারলেন রাস্তাসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্মকান্ড। প্রধানমন্ত্রীর নির্দেশ এক ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবে না। এরই ধারাবাহিকতায় সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশহিসেবে খুলনার পাইকগাছা ও কয়রায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।

শনিবার (২২ জুলাই) বিকালে পাইকগাছা পৌরসভার শহীদ মিনার চত্বরে পাইকগাছা ও কয়রা উপজেলা কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কর্মী সমাবেশে সম্মানিত অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. সোহরাব আলী সানা।

প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জান বাবু। সাংগঠনিক বক্তা ছিলেন খুলনা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মানিক উজ্জামান অশোক।

বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোজাফ্ফার হোসেন মোল্লা, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ খায়রুল আলম, সদস্য আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স।

পাইকগাছা উপজেলা কৃষক লীগের আহবায়ক এড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে ও সদস্য সচিব সহকারী অধ্যাপক মোঃ ময়নুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব শাহিনুর রহমান শাহীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, কৃষক লীগ নেতা নিরঞ্জন কুমার সরদার, আব্দুল করিম মোড়ল, ফারদিন রায়হান জিতু, জিএম আজিজুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, জয়দ্রত বাছাড়, রনজিত অধিকারী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION