1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে প্রাথমিক শিক্ষক সমিতির প্রায় ২৫বছর পর নির্বাচন - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

বাউফলে প্রাথমিক শিক্ষক সমিতির প্রায় ২৫বছর পর নির্বাচন

  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৩৬৬ জন পঠিত

কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাউফল উপজেলা শাখার নির্বাচনে সভাপতি পদে মোঃ কামরুজ্জামান খান ফিরোজ ও সাধারণ সম্পাদক পদে মোঃ জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।

শনিবার বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলার মোট ২৩৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক মিলিয়ে মোট ১৪০৪ জন ভোটার ছিলেন। এদের মধ্যে ১২৩৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে ৩ জন প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে ৪জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে কামরুজ্জামান খান ফিরোজ ৬৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এসএম রেজাউল করিম পেয়েছেন ২৭০ ভোট। সাধারণ সম্পাদক পদে ৫৪৯ ভোট পেয়ে জাকির হোসেন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হেমায়েত উদ্দিন পেয়েছেন ৪১০ ভোট।

নির্বাচনের প্রিসাইডিং অফিসার আমিনুল ইসলাম বলেন, খুব শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিতি ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION