1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত২২ - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

জয়পুরহাটে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত২২

  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৮৩ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে আ.লীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রা চলাকালে মঙ্গলবার বিকেলে শহরের রেলগেট এলাকায় সংঘর্ষে উভয় দলের অন্তত ২২জন আহত হয়েছে। আওয়ামী লীগের বিক্ষুব্ধ কর্মীরা বিএনপির পার্টি অফিস ভাচুর করে। পুলিশ ১১ রাউন্ড
জয়পুরহাটে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রা চলাকালে মঙ্গলবার বিকেলে শহরের রেলগেট এলাকায় সংঘর্ষে উভয় দলের অন্তত ২২জন আহত হয়েছে। আওয়ামী লীগের বিক্ষুব্ধ কর্মীরা বিএনপির পার্টি অফিস ভাচুর করে। পুলিশ ১১ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বিকেলে জয়পুরহাট কেন্দ্রিয় মসজিদ সংলগ্ন পার্টি অফিসের সামনে শান্তি সমাবেশের আয়োজন করে আওয়ামীলীগ। সেখানে থেকে শান্তি মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের পর পৌনে ৫টার দিকে পার্টি অফিসে ফিরছিল। একই সময় শহরের নতুনহাট থেকে বিএনপির নেতা-কর্মীরা স্টেশন রোড হয়ে পদযাত্রা নিয়ে তাদের রেলগেট এলাকার দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে সরকার বিরোধী শ্লোগান দিতে থাকলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় আওয়ামীলীগের নেতা-কর্মীরা রেলগেট এলাকায় অবস্থান নিয়ে বিএনপির নেতা-কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে পথচারী সহ বিএনপি ও আওয়ামীলীগের অন্তত ২২ জন আহত হয়েছে।
সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিএনপির জেলা কার্যালয় ভাংচুর করে। এ সময় পুলিশ শর্টগানের ১১ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহত নেতা-কমীদের জেলা হাসপাতালে ভর্তি করা এর মধ্যে ৪জনের অবস্থা গুরুত্বর হলে তাদের বগুড়া সজিমেক হাসপাতালে পাঠানো হয়।
জেলা আওয়া মীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন বলেন, আওয়ামীলীগের শান্তিপূর্ণ মিছিলে বিএনপির নেতা-কর্মীরা হামলা চালায় এতে ছাত্রলীগ সভাপতি রাজাসহ ১২ জন আহত হয়েছে।
তিনি এই হামলার তীব্র প্রতিবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION