1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে সেতু নয় এ যেন এক মরণফাঁদ - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বাউফলে সেতু নয় এ যেন এক মরণফাঁদ

  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৩২৯ জন পঠিত

কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৪নং সূর্যমণি ইউনিয়নের ইন্দ্রকুল ও রামনগর গ্রামের সংযোগ সেতু ভেঙে মরণফাঁদে পরিণত হয়েছে। এলাকাবাসী দ্রুত সেতুটি সংস্কারের দাবী জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বেশ কয়েকবছর আগে সেতুটি জরাজীর্ণ হয়। পাটতনের আরসিসি স্লিপার ভেঙে যাওয়ায় বহুদিন থেকে ঝুঁকি নিয়ে এলাকাবাসী সেতুটি দিয়ে যাতায়াত করছেন। বিগত ঈদুল আজহার কয়েকদিন আগে সেতুটি পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে যায়। এরপর থেকে মরণফাঁদে পরিণত হয়েছে সেতুটি।

সূর্যমণি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক শরীফ বলেন, প্রতিদিন সেতুটি পার হয়ে ইন্দ্রকূল আকবাড়িয়া সিনিয়র আলিম মাদ্রাসা ও মধ্য ইন্দ্রকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি দিয়ে পারাপার হচ্ছেন। দ্রুত সেতুটি পূণর্নির্মাণের দাবী জানান তিনি।

মধ্য ইন্দ্রকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, বর্তমানে সেতুটি পারাপার হতে গিয়ে যেভাবে আমরা ভীতসন্ত্রস্ত হই। সাঁকো পারাপারেও এতটা ভয় করে না।

সূর্যমণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, ঈদুল আজহার আগে সেতুটি ভেঙে যায়। এরপর থেকে জনগনের ভোগান্তি শুরু হয়। বিষয়টি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, খুব শিগগিরই সেতুটি চলাচলের উপযোগী করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION