1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লক্ষ্মীপুরে পুলিশ সুপার হিসেবে যোগদান করছেন তারেক বিন রশিদ - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার ‘শেখ মুজিবের প্রতি তাহেরির’ শ্রদ্ধার বিষয়ে যা জানা গেল কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

লক্ষ্মীপুরে পুলিশ সুপার হিসেবে যোগদান করছেন তারেক বিন রশিদ

  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২৭৪ জন পঠিত

এ.কে আজাদ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের নতুন এসপি ( পুলিশ সুপার) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ তারেক বিন রশিদ। তিনি লক্ষ্মীপুরের বর্তমান পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফের স্থলাভিষিক্ত হবেন।

সোমবার (১৭ জুলাই) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগ।

এর আগে তিনি ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে উপ-পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেন। তার সহধর্মিনী হুমায়রা পারভীনও ঢাকা মহানগর পুলিশে উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত আছেন।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের অন্য একটি বিজ্ঞপ্তিতে লক্ষ্মীপুরের লক্ষ্মীপুরের বর্তমান পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার করা হয়েছে।

জানা যায়, মোহাম্মদ তারেক বিন রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। এরপর অস্ট্রেলিয়ার সিডনির ম্যাকুয়ারি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন। ২০০৬ সালে ২৫তম বিসিএস এর মাধ্যমে পুলিশ ব্যাচে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION