1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৪ লক্ষ টাকা জরিমানা আদায় - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

গোপালগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৪ লক্ষ টাকা জরিমানা আদায়

  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৩০১ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এবং জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত জেলার বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে একটি অবৈধ ইটভাটা উচ্ছেদ এবং দুইটি অবৈধ ইট ভাটাকে মোট ৪,০০,০০০/= (চার লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন গোপালগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান শেখ।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী নিন্মোক্ত ভাটাতে অভিযান পরিচালনা করা হয়। গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া এলাকার মেসার্স এস আর বি ব্রিকসকে ২,০০,০০০/(দুই লক্ষ টাকা) জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একই এলাকার মেসার্স লালপরী ব্রিকস এ উচ্ছেদ অভিযান করা হয়।

এছাড়াও কেকানিয়ায় মেসার্স এম আর বি ব্রিকসকে উচ্ছেদ পূর্বক ২,০০,০০০/ (দুই লক্ষ টাকা) জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান জেলা আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মতে জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION