1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

জয়পুরহাটে ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৩৭২ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের লিডারসহ তিন  সদস্যকে  আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ ক্যাম্পের সদস্যরা। জয়পুরহাট শহরের বিশ্বাস পাড়া বান্দা বটতলা  এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
মঙ্গলবার সকালে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম।

আটক কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার হালট্রি মধ্যপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে গোলাম মর্তুজা (২৯), একই গ্রামের আতাউর রহমান ছেলে আব্দুস সালাম ফয়সাল (১৬)  মোতাহার আলীর ছেলে মোরসালিন হোসেন (১৬)।

ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান,আটক কিশোর গ্যাং গোলাম মূর্তজা গ্রু পের প্রধান এবং মোরসালিন ও ফয়সাল গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য। তাঁরা  জয়পুরহাট  শহরের  বিভিন্ন এলাকায় পথচারীদের আকস্মিকভাবে পথরোধ করে  দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল, ল্যাপটপসহ সবকিছু ছিনিয়ে নিতো।

তিনি আরও জানান, সোমবার (১৭ জুলাই)  বিকালে বিশ্বাস পাড়া বান্দা বটতলা এলাকায় একজন নারী পথচারীকে একা পেয়ে তার গলায় চাকু রেখে ভয়ভীতি দেখিয়ে গহনা নেওয়ার চেষ্টা করছিলেন। এমন খবর তাদের কাছে পরে সেখানে অভিয়ান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহার করা ছুরিসহ তাদের আটক করা হয়।

পরে রাতে তাদের জয়পুরহাট থানা পুলিশে সোপর্দ করা হয়।  মঙ্গলবার দুপুরে তাদের আদালতের নির্দেশে জয়পুরহাট কারাগারে প্রেরন করা হয়েছে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)  হুমায়ন কবির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION