1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকিতে ভোটে জিতেই প্রতিপক্ষ প্রার্থীর বাড়িতে হামলা - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার ‘শেখ মুজিবের প্রতি তাহেরির’ শ্রদ্ধার বিষয়ে যা জানা গেল কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

দুমকিতে ভোটে জিতেই প্রতিপক্ষ প্রার্থীর বাড়িতে হামলা

  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২৯৮ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় ইউপি নির্বাচনে জয়ী হয়েই প্রতিপক্ষ প্রার্থীসহ পরিবারকে মারধর বাড়ি ভাংচুর ও লুটের অভিযোগ উঠেছে।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের লুথ্যারান এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদে জয়লাভ করা প্রার্থী কবির মৃধা, তার ভাই জাকির মৃধা, বারী মৃধা ও তাদের সন্তানদের নেতৃত্বে প্রায় দেড়শ কর্মী নিয়ে প্রতিপক্ষ মোরগ মার্কার প্রার্থী আবদুর রাজ্জাক(রাজা মৃধা)র বাড়িতে হামলা বাড়িঘর ভাংচুরসহ নগদ অর্থ ও স্বর্নলংকার লুট করে নেন।

এসময় বাঁধা দিলে প্রার্থী আব্দুর রাজ্জাক মৃধা তার স্ত্রী,সন্তানসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত ইউপি সদস্য প্রার্থী আবদুর রাজ্জাক বলেন, তালা মার্কা নিয়ে বিজয়ী প্রার্থী হুমায়ুন কবির মৃধা তাঁর দুই ভাই এবং তাদের ছেলেরা সহ প্রায় দেড়শ কর্মী নিয়ে আমার পরিবারের উপর হামলা বাড়িঘর ভাংচুর এবং , বিজয়ী প্রার্থীর ছেলে আমার স্ত্রীর গলার চেইনসহ নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যান।

অভিযুক্ত ইউপি সদস্য মো: হুমায়ুন কবির মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন, সবকিছু বানোয়াট নাটক। ভোটে হেরে গিয়ে নিজের ঘরবাড়ি নিজেরাই ভাংচুর করে আমাদের দোষ দিচ্ছে।

এ ব্যাপারে দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার বলেন, হামলার ঘটনা শুনেছি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION