1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে নানা আয়োজনে এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

জয়পুরহাটে নানা আয়োজনে এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৩১৩ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে নানা আয়োজনে দেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
২৬ পেরিয়ে ২৭ বছরে পদার্পন উপলক্ষে রবিবার বিকেল ৫টায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
এরপর আলোচনা সভায় এটিএন বাংলার জয়পুরহাট জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মামুন খান চিশতী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা ও দেশ টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা।

এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মাছরাঙা টিভির জয়পুরহাট সংবাদদাতা আল মামুন।

বক্তরা বলেন, দেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মানুষের মন জয় করেছে। আগামীতে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করে চ্যানেলটি আরও এগিয়ে যাবে।

শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION