1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাকেরগঞ্জ উপজেলা মহিলা আ. লীগের ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

বাকেরগঞ্জ উপজেলা মহিলা আ. লীগের ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা

  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২৬৬ জন পঠিত

মাসুদুর রহমান মোর্শেদ, বাকেরগঞ্জ : বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামীলীগ বাকেরগঞ্জ উপজেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

গত (১০ জুলাই সোমবার) বরিশাল জেলা মহিলা আওয়ামীলীগর রাজনৈতিক কার্যালয়ে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম মাহেরু (পারুল) ও সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুন নাহার (মেরী)এ কমিটি ঘোষণা করেন।

সম্মেলনের প্রায় ৬ বছর পর গত ১০ জুলাই বাকেরগঞ্জ উপজেলার নতুন মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় ।

এতে সভাপতি হন বাকেরগঞ্জ উপজেলার বার বার নির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম (মিনু) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সৈয়দা নাদিয়া পারভীন (সানু)। পূর্ণাঙ্গ কমিটিতে ১০ জনকে সহসভাপতি, ৫ জনকে যুগ্ম সম্পাদক ও ৫ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সহসভাপতি নির্বাচিত হয়েছেন শিউলি আক্তার, মনোয়ারা বেগম,আনোয়ারা বেগম,নুরুন নাহার বেগম, শাহনাজ পারভীন,হাছিনা বেগম,জায়েদা বেগম,মায়া বেগম, নিলুফা বেগম। র্যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিলি তালুকদার,ইভানা জাহান,সারমিন আক্তার (পাখি), তাসলিমা আক্তার পাপড়ি,রিনা আক্তার।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাজমা বেগম,কহিনুর বেগম, নূপুর রানী দাস, সুরাইয়া রহমান (নাদিয়া),কাজল বেগম। আরও ১৩ জনকে অন্যান্য বিষয়ের সম্পাদক করা হয়েছে।

কমিটি ঘোষণার বিষয়ে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সসৈয়দা মনিরুন নাহার (মেরী) বলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বাকেরগঞ্জ উপজেলা শাখার কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এ কমিটিতে দলের ত্যাগী নেতা-কর্মীদের স্থান দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটি সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবে বলে আশা রাখি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION