1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাজীপুরে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১ - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৩৫৮ জন পঠিত
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মেট্রোপলিটন বাসন মেট্রো থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ ১ জনকে গ্রেফতার করেন। গত ১৫ জুলাই শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বাসন থানা থানাধীন ভোগড়া এলাকা সংলগ্ন পলিকেম্প স্পেকট্রম নামক রংয়ের কারখানার সামনে থেকে  আগ্নেয়াস্ত্র সহ সিহাব উদ্দিন নামের এক যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবক গাজীপুর জেলার শ্রীপুর থানার চরদমদমা গ্রামের আঃ সামাদ এর মোঃ সিহাব উদ্দিন(২৭)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, বাসন থানার অফিসার ও ফোর্স সহ গত শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিরাপত্তামূলক চেকপোষ্টে ডিউটি করাকালীন সময়ে গ্রেফতারকৃত সিহাব চেকপোষ্টে পুলিশের অবস্থান দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
পুলিশ জানায়, সে চান্দনা চৌরাস্তা থেকে কাধে একটি ব্যাগ নিয়ে চেকপোষ্টের দিকে আসছিলো,  পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় তাকে সন্দেহ হলে তাকে আটক করে পুলিশ। পরে সিহাব কে অনেক জিজ্ঞেসাবাদ করলে সে বিভিন্ন রকম তালবাহানা করে, এতে পুলিশের সন্দেহ আরো বেরে যায় এবং তার শরীর তল্লাশি করে পুলিশ।
এসময় তার কাছে থাকা ব্যাগ থেকে ১টি লোহার তৈরি কাঠের বাটযুক্ত এলজি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন বাসন মেট্রো থানা পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ সানোয়ার জাহান জানান, দেশীয় অস্ত্রসহ সিহাব নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION