1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে গম উদ্ধারসহ চোর সিন্ডিকেটের ৬জন গ্ৰেফতার - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

অভয়নগরে গম উদ্ধারসহ চোর সিন্ডিকেটের ৬জন গ্ৰেফতার

  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ২৭৯ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে থানা পুলিশের  অভিযানে গম উদ্ধারসহ বার বার পুলিশের হাতে আটক চোর সিন্ডিকেটের প্রধান ফিরোজ মোল্লা ওরফে ফিরোজ ভেন্ডারসহ ৬ জন গ্ৰেফতার হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গত ১৩/০৭/২৩ ইং তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ০৭:০০ টা হতে ১৪/০৭/২৩ তারিখ শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২:৩০ টার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা চোরেরা সঙ্গোপনে অভয়নগর থানাধীন নওয়াপাড়া পাঁচকবরস্থ সিংহ গোডাউনে প্রবেশ করে গোডাউনের হেজবোল্ড ভেঙ্গে কাভার্ড ভ্যানে করে ৯২ বস্তা গম ওজন আনুমানিক ৫.৫ টন যার  মুল্য ২,৭৫,০০০ (দুই লক্ষ পঁচাত্তর হাজার) টাকার মালামাল লোড দিয়ে চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মেহেদী হাসান সংগীয় এসআই আবু বক্কার সিদ্দিক, এসআই বিমান তরফদারসহ পুলিশের একটি দল পাশ্ববর্তী কোতয়ালী থানাধীন বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলা গ্রামস্থ ইলা অটো রাইচ মিলের সামনে থেকে ট্রাকসহ চোরাইকৃত গম উদ্ধার করাসহ ০৬ জন চোরকে আটক করে।
গ্রেফতারকৃত আসামীরা হলঃ উপজেলার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে ও নওয়াপাড়ার বিশিষ্ট ব‍্যবসায়ী ফারুক মোল্লার ভাই মোঃ মোঃ ফিরোজ মোল্লা (২৮), মধ‍্য দিয়াপাড়া গ্রামের মোঃ হাফিজ মোল্লার ছেলে মোঃ রিপন মোল্লা (২৪), উত্তর দিয়াপাড়া গ্রামের সুলতান শেখের ছেলে মোঃ সাইদুল শেখ (২০), পাঁচ কবর এলাকার আবু বক্করের ছেলে সাকিব হোসেন (২৬), পদ্মাবিলা পূর্বপাড়া গ্রামের মোঃ জহির উদ্দিন শেখের ছেলে মোঃ শফিকুল ইসলাম (২৮), রংপুর জেলার কাউনিয়া থানার হারাগাছা গ্রামের (বতর্মান ঠিকানা- অভয়নগর উপজেলার পাঁচকবর কামাল ফকির এর ভাড়াটিয়া) মৃত আঃ মালেকের ছেলে মোঃ আজাহারুল ইসলাম (৪৯)।
ঘটনার সাথে জড়িত আরও চোরদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
অভয়নগর থানার ডিউটি অফিসার এসআই শরিফুল বলেন, গম চুরির বিষয়ে মামলা হয়েছে, যার নং ২৭, তারিখ ১৪-০৭-২৩। সংঘবদ্ধ অন‍্যান‍্য চোরদের ধরতে অভিযান অব‍্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION