1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় একজন গুরুতর আহত - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

অভয়নগর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় একজন গুরুতর আহত

  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৩৩৮ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে তুচ্ছ ঘটনা কথা-কাটাকাটিকে কেন্দ্র করে রাজিব মল্লিক(২৭) নামে এক যুবককে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেছে প্রতিবেশী।
শুক্রবার সন্ধ্যা ৭টার সময় উপজেলার সুন্দলী ইউনিয়নের ফুলেরগাতী গ্রামে এঘটনাটি ঘটেছে।
এবিষয়ে আহত যুবকের পিতা হাজারী মল্লিক ২জনের নাম উল্লেখ করে, অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ঘটনার সময় রাজিব মল্লিক, বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যাওয়ার সময় উপজেলার ফুলের গাতী গ্রামের সুদাস মল্লিকের ছেলে সোমনাথ মল্লিক (২৬), তার পথ রোধ করে আজে বাজে কথা বলতে থাকে, কথা কাটাকাটির মধ্যে সোমনাথ মল্লিকের হাতে থাকা লোহার রড দিয়ে ভিকটিম রাজিব মল্লিককে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। তার চিৎকারে ওই যুবকের বোন আলো ঠেকাতে গেলে ২ নং আসামি সোমনাথ মল্লিকের মা পূর্ণিমা মল্লিক(৪৫) তার বোনকেও এলোপাতাড়ি চড় কিল ঘুষি মারতে থাকে। তাদের আত্ম চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়।
পরে আহত রাজিব মল্লিককে স্থানীয়রা ও তার পরিবারের সদস্যেরা উদ্ধার করে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে আহত যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে থানায় অভিযোগকারী আহত রাজিবের পিতা হাজারী মল্লিক জানান, আমার ছেলের অবস্থা ভালো না তার বাম চোখের কোনা কেটে রক্তাক্ত জখম হয়েছে, তার বাম হাত ভেঙ্গে গেছে ছেলে নিয়ে আমি বিপাকে আছি, আমি প্রসাশনের কাছে ন্যায় বিচার চাই।
এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION