1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আগামী জাতীয় নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে : এমপি দুদু - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

আগামী জাতীয় নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে : এমপি দুদু

  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ২৮১ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু বলেছেন, যারা আন্দোলন করে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করার হুমকি দিচ্ছেন, তাদের  রাজপথে মোকাবেলা করা হবে। আওয়ামী লীগ রাজপথে সংগ্রাম করতে জানে। কারোও হুমকি ধামকিতে লাভ হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনেই হবে।
শনিবার (১৫ জুলাই) দুপুরে পৌর ও বালিঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জয়পুরহাটের পাঁচবিবি এমপির নিজ বাসভবন চত্ত্বরে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপক উন্নয়ন ও স্মাট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নে তরুণ সমাজ জেগে উঠেছে। আর তরুণরাই স্মাট বাংলাদেশ গঠনে অগ্রনী ভূমিকা পালন করবে।
তিনি বলেন, সরকারে  উন্নয়ন কার্যক্রম স্থানীয় এমপির মাধ্যমে করবে এটাই স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে থাকা স্থানীয় কতিপয় নেতা শোক দিবস, দলের প্রতিষ্ঠা বার্ষিকী সহ বিভিন্ন অনুষ্ঠানের নামে এমপির বিরোধীতায় মেতে উঠেন। এর মাধ্যমে তারা আওয়ামীলীগ সরকারের উন্নয়নকে স্বীকার করছে।
পৌর আওয়ামী লীগের সভাপতি এস আব্দুল হকের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলামের সঞ্চালনায় মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাজা চৌধুরী, সদস্য মহির উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  সুমন চৌধুরী, খালেকুল ইসলাম বকুল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ রানা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগাঠনিক সম্পাদক আরিফ রাব্বানী ইস্তি, বালিঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক হাফিজার রহমানসহ আরো অনেকে।
সভার শুরুতে সম্প্রতি তৃণমূল পর্যায়ের দুইজন নেতার মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে শোক প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION