1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়া সদর ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করতে সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

বগুড়া সদর ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করতে সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২৬৯ জন পঠিত

মোঃ সবুজ মিয়া, বগুড়া : আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বগুড়া সদর উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণার লক্ষে উপজেলা যৌথ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বগুড়া সদর উপজেলা প্রশাসনের সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাছিম রেজা, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোহাম্মাদ মোর্শেদ, ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। তাঁর নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘর দেওয়া হচ্ছে। তিনি বলেন, সারা দেশের ভূমিহীন ও গৃহহীন উপকারভোগীদের মাঝে গৃহদান প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর একটি যুগান্তকারী উদ্যোগ।

জানা যায়, বগুড়ার ১২টি উপজেলায় গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর দেয়া হয়েছে। এরমধ্যে জেলার ৫টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।

সদর উপজেলা অফিস সূত্রে জানা যায়, মুবিজবর্ষ উপলক্ষে বগুড়া সদর উপজেলায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ে ‘ক’ শ্রেণীর ভ‚মিহীন ও গৃহহীন উপকারভোগীদের মাঝে মোট ৮৩৫টি ঘর বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION