1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে কলেজ ছাত্র নিখোঁজ - Bangladesh Khabor
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইনি ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ স্বাধীনতা দিবসের অঙ্গিকার হোক, সবাইকে নিয়ে ভালো থাকব: প্রধানমন্ত্রী গভর্নমেন্ট আমাদের, আগের ডিসিকে আমরা বদলি করে দিয়েছি’ : বিএনপি নেতা রুমী গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়ায় হাসপাতালের ভিতরে রোগীকে কুপিয়ে জখম একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার ‘শেখ মুজিবের প্রতি তাহেরির’ শ্রদ্ধার বিষয়ে যা জানা গেল

বাউফলে কলেজ ছাত্র নিখোঁজ

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৯৩ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়  ২/৩ দিন হলো নিখোঁজ হৃদয় কবিরাজ (২২) নামের এক কলেজ ছাত্র। তিনি বাউফল নবারুন সার্ভে-ইন্সিটিটিউট এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ৮ম সেমিষ্টারের ছাত্র।
হৃদয় মঙ্গলবার বিকাল বেলা বাউফল বাজারে  যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। একইদিন ১২ টার দিকে তার বাবা তাকে ফোন করলে অন্যকেউ রিসিভ করে বলেন বাসায় আসছে। এরপর থেকে আজ অবদি কলেজ ছাত্র হৃদয় কবিরাজের কোন সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ জুলাই) বাউফল থানায় একটি সাধারণ ডায়েরী করে নিখোঁজের পরিবার।

পারিবারিক সূত্র জানায়, হৃদয়ের বাড়ি উপজেলার ১১নং  দাসপাড়া ইউনিয়নের ০১নং ওয়ার্ডে। সে কলেজে ভর্তি হয়ে বাড়িতে থেকেই কলেজে লেখাপড়া করত। ১১ জুলাই বিকেল ছয়টায় হৃদয় বাড়ি থেকে বের হয়ে যায়। এরপরে আর বাসায় ফেরেনি। ওই দিন হৃদয়ে সাথে তার বাবার শেষ কথা হয় রাত এগারোটা পয়তাল্লিশ মিনিটের সময় তখন হৃদয় জানায় আমি কিছুক্ষনের মধ্যে বাড়িতে আসতেছি। তবে ফোনের ওপারের কন্ঠ অন্যকারো বলে ধারণা তার বাবার। এই শেষ কথোপকথনের পরে সে আর বাড়িতে আসেনি। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

সংবাদ মাধ্যমের অনুসন্ধানে জানা গেছে, ওইদিন রাত ১১ টার দিকে হৃদয় তার এক কাজিনকে মোটরসাইকেলযোগে বাড়িতে পৌঁছে দেয়৷ এরপরে তিনি পৌরশহরের ৫ নং ওয়ার্ডের একটি দোকান থেকে সিগারেট কিনে। তখন দোকানদার তাকে কোথায় যাবে প্রশ্ন করলে সে দোকানীকে জানায় কোনো এক বড় ভাইয়ের সাথে দেখা করবে। এরপরে বাসায় ফিরবে৷ তবে কে এই বড় ভাই সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে পরের দিন সকালে অপরিচিত নাম্বার থেকে হৃদয়ের বাবার মুঠোফোনে অপরিচিত গলায় একজন ফোন দিয়ে বলে আমি হৃদয়, পটুয়াখালীতে আছি। এরপরে সেই নাম্বারটিও বন্ধ পাওয়া যায়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম আরিচুল হক জানান, এঘটনা গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION