1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু, আহত ১ - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বাউফলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু, আহত ১

  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৩২৭ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৪নং কেশবপুর ইউনিয়নের  কেশবপুর ডিগ্রী কলেজের কাছে ও আনোয়ার খানের বাড়ির উত্তর পাশে ট্রাকটর দিয়ে জমি চাষ করতে গিয়ে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে রহিম খান (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছে ও জাফর খান(৪৫)  নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।  তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, কেশবপুর ডিগ্রী কলেজের কাছে জাফর খান ট্রাকটর দিয়ে জমি চাষ করছিল। আর তখন তার চাচা রহিম খান জমির আগাছা পরিস্কার করছিল। এসময় জমির পাশে থাকা বিদ্যুৎ খাম্বার টানার সাথে অসাবধানতাবসত চলন্ত ট্রাকটর লেগে বিদ্যুতের খাম্বা থেকে একটি তার ছিড়ে নিচে পরে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে চাচা রহিম খান মারা যান এবং ভাতিজা জাফর খান গুরুতর আহত হন। পরে স্থানীয় কয়েক জন লোক আহত জাফরকে উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। মৃত  রহিম খানের বাবার নাম মৃত নুরু খান। তিনি  তিন ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
বাউফল জরুরী বিভাগের চিকিৎসক ডা. সোহেব জানান, আহত জাফর খানে অবস্থাও শংকটাপন্ন।
কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘ জমি চাষ করতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুতের খাম্বা টানার সাথে ট্রাকটর লেগে তার ছিড়ে নিচে পরে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION