1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে চাঁদা না দেয়ায় দুইজনকে কুপিয়ে জখম - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বাউফলে চাঁদা না দেয়ায় দুইজনকে কুপিয়ে জখম

  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ২৯১ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেরার বাউফল উপজেলায় দশ হাজার টাকা চাঁদা না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে সফিক মৃধা (৫৫) ও বেল্লাল মৃধাকে (৩২) কুপিয়ে জখম করা হয়েছে।
শনিবার সকালে বাউফলের ৭নং বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সফিক মৃধা একই এলাকার মৃত সিরাজ উদ্দিন মৃধার স্ত্রী রেহেনা বেগমের (৫৫)  কাছে ৭-৮ মাস আগে দশ  হাজার টাকা চাঁদা দাবি করেন। রেহেনা বেগম ওই সময় টাকা দিতে অপরগতা প্রকাশ করলে সফিক মৃধা গংরা রেহেনা বেগমের তিন ছেলে বেল্লাল, হোসেন ও হাসানকে বারধর করে। এক পর্যায়ে সফিক গংদের ভয়ে তারা তিন ভাই গ্রাম ছেড়ে ঢাকা চলে যান। এরপর গত ঈদুল আজহার ২-৩ দিন আগে ওই তিন ভাই গ্রামের বাড়ি আসেন।
ঘটনার দিন সকাল ৯টার দিকে বেল্লাল মৃধা  স্থানীয় লতিফ খানের দোকানে মেয়ের জন্য বিস্কুট ও চকলেট আনতে গেলে সফিক  মৃধা,  তার ছেলে মোফাজ্জেল, ভাতিজা বাবাসহ ৪-৫ জন  বেল্লালকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। খবর পেয়ে বেল্লালের দুই ভাই  হোসেন ও হাসান ভাইকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে এগিয়ে এলে তাদেরকেও মারধর করে। এসময় পাল্টা হামলায় সফিক মৃধা আহত হন।  গুরুতর আহত সফিক মৃধাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও
বেল্লালকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION