1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঢাকা থেকে গৃহবধূ অভয়নগরে এসে হিন্দু যুকের সাথে ৩ মাস সংসার, অতঃপর  - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

ঢাকা থেকে গৃহবধূ অভয়নগরে এসে হিন্দু যুকের সাথে ৩ মাস সংসার, অতঃপর 

  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২৭৯ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : প্রেম মানেনা ধর্মের কথা, ঢাকা বিভাগের গাজীপুর জেলা থেকে এক গৃহবধূ ১সন্তানের জননী যশোরের অভয়নগর উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের শংকরপাশা  মিস্ত্রিপাড়ার এক হিন্দু যুবকের বাড়ি এসে তিনমাস সংসার করার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্ত কৌচাকুড়ি গ্রামের মোঃ রুহুল আমিনের মেয়ে রোকছানা আক্তার (২১), এর সাথে প্রায় ৮ বছর আগে মোঃ আকিরুল ইসলামের সাথে বিয়ে হয়, বিয়ের পর তাদের ঘরে ৫ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
প্রায় আনুঃ ১ বছর আগে ফেসবুকে পরিচয় হয়, যশোর জেলার অভয়নগর উপজেলার শংকরপাশা মিস্ত্রিপাড়া গ্রামের সনজিত সরকারের ছেলে বিপুল সরকার(২৬) এর সাথে পরিচয়ের সূত্র ধরে প্রতারক বিপুল সরকারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
প্রেম মানেনা ধর্মের কথা, ফলে আনুঃ তিনমাস আগে ওই গৃহবধূকে বিভিন্ন প্রলোভণ দেখিয়ে পূর্বের স্বামীকে তালাক করায় প্রতারক বিপুল সরকার, পূর্বের স্বামীকে তালাক করিয়ে ওই গৃহবধূকে প্রতারক বিপুল সরকার নিজ বাড়িতে নিয়ে এসে স্বামী স্ত্রীর মতো সংসার করে।
এমতাবস্থায় গৃহবধূর পিতা রুহুল আমিন ও পূর্বের স্বামী খোঁজ করতে করতে গৃহবধূর এক বান্ধবীর মাধ্যমে জানতে পেরে ৬ জুলাই বুধবার সকালে প্রতারক বিপুল সরকারের বাড়িতে হাজির হয়। যে কারনে ঘটনা জানাজানি হয়ে পড়লে এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা হামলা বেঁধে যাওয়ার সম্ভবনা দেখা দেয়। তাৎক্ষণিক ৫ নংশ্রীধরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ এনামুল হক, সঠিক বিচার করার ঘোষণা দিলে এলাকায় পরিস্থিতি শান্ত হয়।
পরে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জের আদেশে স্থানীয় পাথালিয়া পুলিশ ক্যাম্পের এএসআই আলাউদ্দিন চৌকস পুলিশের টিম ঘটনা স্থানে হাজির হয়ে, সব কিছু যেনে ওই গৃহবধূকে তার পিতা রুহুল আমিনের জিম্মায় হেফাজতে দিয়ে গৃহবধূর পিতাকে মামলা করার পরামর্শ দিয়ে পাঠিয়ে দেন।
ঘটনা সমাধান চলাকালীন উৎসুক প্রায় দু’শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। ঘটনা জানাজানির পর থেকে প্রতারক বিপুল সরকার এলাকা থেকে উধাও হয়ে পালিয়ে গেছে। উল্লেখ ওই প্রতারক বিপুল সরকার প্রবাসী এক মেয়ের সাথেও প্রেমের অভিনয় করে দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে এলাকার একাধিক ব্যক্তিরা জানিয়েছেন।
এবিষয়ে ইউপি সদস্য মোঃ এনামুল হক বলেন আমি ঘটনা শুনার পর পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছি, আমি চায় প্রতারক বিপুল সরকারের কঠোর শাস্তি হোক।
এবিষয়ে পাথালিয়া পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই আলাউদ্দিন বলেন, যেহেতু ওই গৃহবধূ বিপুল সরকারের সাথে বিয়ে হয়েছে তেমন কোন ডকুমেন্ট দিতে পারেনি তাই মেয়েটিকে তার পিতার জিম্মায় দেওয়া হয়েছে, মেয়ের পিতা যদি কোন মামলা করে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION