1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে বি‌য়ের অনুষ্ঠা‌নে বর ক‌নে প‌ক্ষের সংঘ‌র্ষে আহত ১৫ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

বাউফলে বি‌য়ের অনুষ্ঠা‌নে বর ক‌নে প‌ক্ষের সংঘ‌র্ষে আহত ১৫

  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৩৫৬ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফ‌ল উপজেলায় বি‌য়ের অনুষ্ঠা‌নে সালাদ না দেয়া‌র ঘটনাকে কেন্দ্র ক‌রে বর ও ক‌নে প‌ক্ষের সংঘ‌র্ষে অন্তত ১৫জন আহত হ‌য়ে‌ছেন।
মঙ্গলবার উপজেলার ৬নং কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ১০ জনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
বাউফল উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের জরুরী বিভাগের চি‌কিৎসক ডা. মিরাজুল ইসলাম জানান, আহত‌দের ম‌ধ্যে ম‌তি হাওলাদার, ফি‌রোজ ও সালেহাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর জিসান, খা‌লেক হাওলাদার ও মা‌লেকসহ ৭জন‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা দি‌য়ে ছে‌ড়ে দেয়া হয়ে‌ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, কুম্ভখালী গ্রামের মোঃ নিজাম মিয়ার ছেলে মোঃ মেহেদী হাসা‌নের সঙ্গে একই গ্রামের বকু ফ‌কি‌রের মেয়ের বিয়ে হয়।
মঙ্গলবার ছেলে পক্ষ বরযাত্রী নি‌য়ে মেয়ের বাড়ির অনুষ্ঠানে যায়। এরপর খাবার টে‌বি‌লে মাছ মাংস পোলাও দি‌লেও সেখা‌নে সালাদ দেয়া হয়‌নি। বিষয়‌টি নি‌য়ে মেয়ে পক্ষের সঙ্গে ছে‌লে প‌ক্ষের কথা কাটাকা‌টি হয়। এক পর্যা‌য়ে উভয়পক্ষের লোকজন লাঠিসোঠা নি‌য়ে সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১৫জন আহত হন।
বগা পুলিশ ফাঁড়ির এসআই মোঃ সোহেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে নেয়। আহতদের মধ্যে র‌ফিক ও মিজান নামের দুজনকে ব‌রিশা‌ল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতা‌লে নেয়া হ‌য়ে‌ছে ব‌লে জানতে পেরেছি।
কনক‌দিয়া ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম‌্যান মোঃ শা‌হিন হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিয়ে বাড়িতে সালাদ নিয়ে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ নিয়ে আসেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION