1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাইকগাছার পারিশ্বামারী রাস্তার বেহাল দশা - Bangladesh Khabor
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইনি ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ স্বাধীনতা দিবসের অঙ্গিকার হোক, সবাইকে নিয়ে ভালো থাকব: প্রধানমন্ত্রী গভর্নমেন্ট আমাদের, আগের ডিসিকে আমরা বদলি করে দিয়েছি’ : বিএনপি নেতা রুমী গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়ায় হাসপাতালের ভিতরে রোগীকে কুপিয়ে জখম একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার ‘শেখ মুজিবের প্রতি তাহেরির’ শ্রদ্ধার বিষয়ে যা জানা গেল

পাইকগাছার পারিশ্বামারী রাস্তার বেহাল দশা

  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৫৪ জন পঠিত

মোঃ মানছুর রহমান (জাহিদ), পাইকগাছা : খুলনার পাইকগাছায় ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতায় চরম দুর্ভোগে উপজেলার পারিশ্বামারীসহ আশপাশ গ্রামের মানুষ। বিগত ক’দিনের ভারী বৃষ্টিতে দু’মাস পুর্বে মাটি খুড়ে রাখা চলাচলের একমাত্র রাস্তাটি এখন কাঁদা-জলে পিচ্ছিল হয়ে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। পানির চাপে দু’পাশ্বের রিংবাঁধ খালে ধ্বসে পড়ছে। শিশু থেকে শুরু করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ বয়োবৃদ্ধ নারী-পুরুষ ও পথচারিরা পড়েছে বে-কায়দায়। বর্তমানে সব ধরনের মালামাল বহন করা অসম্ভব হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে বহুবার তাগিদ দেওয়ার পরেও ঠিকাদারের গড়িমসির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ২১-২২ অর্থ বছরে খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সোলাদানা ইউপি’র পারশ্বেমারী গ্রামের চলাচল রাস্তার উন্নয়নে সর্বোচ্চ বাজেট আড়াই কোটি টাকার টেন্ডার হয়। পাইকগাছা-বেতবুনিয়া সড়ক ঘেষা পারশ্বেমারীর বৈরাগী বাড়ী হতে ওয়াবদা হয়ে আমুরকাটা অভিমুখি ৩ কিঃ মিঃ ডাবল ইটের সোলিং এর জন্য ১ কোটি ৫২ লাখ ৪৬ হাজার টাকার উপরে বরাদ্দ হয়।

অন্যদিকে একই অর্থ বছরে লস্কর-ভিলেজ পাইকগাছার মাদরাসা মোড় হতে পারশ্বেমারী গ্রামের বেইলী ব্রিজ পর্যন্ত ১২২০ মিঃ কার্পেটিং অর্থাৎ পিচের রাস্তা উন্নয়নে ৯৫ লাখ টাকার টেন্ডার হয়।

এ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে রাস্তা খুড়ে বালিভরাট করে মানুষের যাতায়াত ব্যবস্থা করেছেন। কিন্তু ৩ কিঃ মিঃ ডবল ইটের সোলিং এর ঠিকাদার দু’মাস পুর্বে রাস্তা খুড়ে রাখলেও আর কোন কাজ করেনি।

উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রকল্পটি বাস্তবায়নে সাতক্ষীরার মের্সাস কানিজ ট্রেডিং’ নামের একটি প্রতিষ্ঠান টেন্ডার পায়। কিন্তু তাদের সাব ঠিকাদার এ পর্যন্ত শুধু রাস্তা খুড়ে প্রকল্পটি ঝুলিয়ে রেখেছেন। অথচ প্রকল্পটি শেষ হবার পথে। অতি সম্প্রতি’র ভারী বৃষ্টিপাতে খুড়ে রাখা রাস্তার দু”পাশে রিংবাঁধ দেওয়ায় কাঁদাসহ কোথাও হাঁটু পানি জমে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এ অবস্থা থেকে রেহাই পেতে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করছেন।

কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে সোলাদানা ইউপি’র ১ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান লাভলু বলেন, দেশ স্বাধীনের পর এবার এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু পারিশ্বামীর স্কুল ভবন ও রাস্তার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন।

তিনি অভিযোগ করেন , দু’মাস পুর্বে বেকুতে একমাত্র রাস্তার মাটি খুড়ে রেখেছে ঠিকাদারি প্রতিষ্টান। এখন বৃষ্টিপাতে চলাচল ব্যবস্থা নষ্ট হলে মানুষ পড়েছে বে-কায়দায়।

এদিকে নানা সংকটের কথা জানিয়ে এ প্রকল্পের ঠিকাদার হাসনাত এ প্রতিনিধিকে জানান, আগামী শুক্রবার থেকে রাস্তার কাজ শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION