1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠি নদীতে আবারও তেলবাহি জাহাজে অগ্নিকাণ্ড, রিভার ফায়ার স্টেশন নির্মানের দাবি - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

ঝালকাঠি নদীতে আবারও তেলবাহি জাহাজে অগ্নিকাণ্ড, রিভার ফায়ার স্টেশন নির্মানের দাবি

  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৪১ জন পঠিত

ইমাম বিমান, ঝালকাঠি : ঝালকাঠিতে দুদিনের ব্যবধানে তেল ভর্তি জাহাজে ভয়াবহ দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন হতাহত সহ নিহত হয়েছেন।

গত ১ জুলাই ও আজ ৩ জুলাই দুই দিনের ব্যবধানে ঝালকাঠি সুগন্ধা নদীতে তেলবাহী দুটি জাহাজে আগুন লাগায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্য ৩ জনের লাশ উদ্ধারসহ নিখোঁজও আছে। ঢাকায় চিকিৎসাধীন রয়েছে অগ্নিদগ্ধ ৪জন। আজ তিন জুলাইয়ের জাহাজে বিস্ফোরন ঘটে আগুন লাগার ঘটনায় বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হওয়ার থবর পাওয়া গেছে। বর্তমানে তেলবাহি জাহাজে তীব্র আগুন জলছে , আগুন নিভাতে ঝালকাঠি-বরিশাল ফায়ার সার্ভিসের টিম সহ একধিক ফারায় সার্ভিস টিম।

ইতিপূর্বে গত ৬ মাস আগে তেল ভর্তি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত বছর ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ ঝালকাঠিতে অগ্নিকান্ডের শিকার হন এতে এতে ৫০ জনের ঊর্ধ্বে নিহত ও শতাধিক আহত হয়েছিলেন।

ব্যবসায়িক দিক দিয়ে দ্বিতীয় কলকাতা খ্যাত ঝালকাঠির ঐতিহ্য ধরে রাখতে নিরাপত্তা জরুরি। আর এ নিরাপত্তার জন্য ঝালকাঠিতে একটি রিভার ফায়ার স্টেশন জরুরী বলে বিভিন্ন মহল একমত পোষণ করেছে। ঝালকাঠি নাগরিক ফোরামের পক্ষ থেকে দাবি অবিলম্বে একটি রিভার ফায়ার স্টেশন নির্মিত হোক। সংগঠনের সভাপতি সামসুল হক মনু ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ দাবি তোলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION