1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার - Bangladesh Khabor
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

জয়পুরহাটে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

  • Update Time : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৩৭৯ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাপ্পী সওদাগরকে (৪৩) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
রবিবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাপ্পী সওদাগর  ধর্ষণ মামলার আসামি ছিলেন। মামলা হলে আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন। কিন্তু তিনি পলাতক ছিলেন। ২০০৮ সালে ২৯  এপ্রিল জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ এলাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত থাকার কথা তিনি স্বীকার করেন। মামলার পর থেকে পলাতক জীবনযাপন করে আসছিলেন। বিচার প্রক্রিয়া শেষে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আদালত বাপ্পী সওদাগরকে  যাবজ্জীবন সাজা দেন। সেই সাথে তাকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION