1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন হুইপ স্বপন - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

জয়পুরহাটে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন হুইপ স্বপন

  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৩৯৩ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থী এবং সামাজিক ও মানবিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় ২৮ জন শিক্ষার্থী ও ১০ জন কৃতি ব্যক্তিসহ মোট ৩৮ জনের মাঝে কৃতি সংবর্ধনা ক্রেস্ট এবং সনদ বিতরণ করা হয়।
শনিবার বেলা দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এসব ক্রেস্ট তুলে দেন।
উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের ফিরোজ হোসেন আওলাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা।
পরে উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. খায়রুল আলম, কৃতি শিক্ষার্থী মিনহাজুল ইসলাম, সৌমিক চৌধুরী, আব্দুর রহমান গালিব, মানবিক বন্ধু ফেরদৌসী রানা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিম তালুকদার প্রমুখ।
এ সময় ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, পৌর মেয়র সিরাজুল ইসলাম সরদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম বেনু, প্রচার সম্পাদক মাসুদ রেজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, গোলাম মহিউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু, পৌর আওয়ামী লীগের সভাপতি দুলাল মিয়া সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION