1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে বৈদ্যুতিক ট্রান্সফর্মারের তামার তারসহ মিটার চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

জয়পুরহাটে বৈদ্যুতিক ট্রান্সফর্মারের তামার তারসহ মিটার চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৪০১ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : বৈদ্যুতিক ট্রান্সফর্মারের তামার তারসহ মিটার চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রবিবার (২৫ জুন) রাতে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানা ও পার্শ্ববর্তী বগুড়া জেলার দুঁপচাচিয়া থানা এলাকা থেকে ডিবি পুলিশের এসআই আমিরুল ইসলাম সঙ্গীয় এএসআই মাহমুদ সিদ্দিকী, এএসআই জাহিদুল ইসলাম ও ফোর্সসহ তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার ধারকি গ্রামের ওয়াজেদ আলীর দুই ছেলে জুয়েল রানা (২৮ ) ও সোহেল রানা (৩০), ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মৃত আজম মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (১৯), ক্ষেতলাল উপজেলার শ্যামপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে শিপন হোসেন (২২) ও বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিরা গ্রামের আব্দুর রহমানের ছেলে হামিদুল ইসলাম (২১)।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি শাহেদ আল মামুন জানান, জেলার গোয়েন্দা পুলিশ ও ক্ষেতলাল থানা পুলিশের অভিযানে ক্ষেতলাল ও দুপচাঁচিয়া এলাকা থেকে ১০ কেজি বৈদ্যুতিক ট্রান্সফরমারের তামার তারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
উক্ত আসামিরা তালিকাভুক্ত চোর এবং তাদের বিরুদ্ধে পূর্বের একাধিক চুরিসহ অন্যান্য মামল আদালতে বিচারাধীন রয়েছে এবং এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION