1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে কলেজ অধ্যক্ষর কার্যালয় ভাংচুর - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বাউফলে কলেজ অধ্যক্ষর কার্যালয় ভাংচুর

  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৩১৩ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় নিয়োগকে কেন্দ্র করে বাউফলের নওমালা আবদুর রশিদ খান ডিগ্রী কলেজের অধ্যক্ষর কার্যালয় ভাংচুর করা হয়েছে।
রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, গত শুক্রবার ছিল ওই কলেজের ল্যাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা। ওই পদে নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামাল বিশ্বাসের মোটর সাইকেল চালক ফয়সালসহ কয়েকজন আবেদন করেন।
একই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি রত্তন আলী মৃধার নাতি মো. হানিফ  ওই পদে আবেদন করেন। গুঞ্জন ছিল চেয়ারম্যান কামাল হোসেন বিশ্বাসের গাড়ির চালক ফয়সালকে ওই পদে নিয়োগ দেয়া হয়। এ খবর জানাজানি হলে রোববার সন্ধ্যার দিকে ৮-১০ জন লোক লাঠিসোটা নিয়ে কলেজের অধ্যক্ষ আবদুল মালেকের কার্যালয়ে হামলা চালিয়ে তার নেইম প্লেট ও সামনে পিছনের জানালার গ্লাস ভাংচুর করে।
এ ব্যাপারে কলেজ গভর্নিং বডির সভাপতি এ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাস সাংবাদিকদের বলেন, নিজেদের মধ্যে ঝামেলার কারণে নিয়োগ বন্ধ রাখা হয়েছে। কোরবানীর বন্ধের পর নিয়োগ দেয়া হবে। হামলার বিষয়টি আমার জানা নেই।’
এ ব্যাপারে জানার জন্য আবদুর রশিদ খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুল মালেককে তার একাধিবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION