1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে সাংবাদিকের বসতঘরে হামলা - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বাউফলে সাংবাদিকের বসতঘরে হামলা

  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৩৮৪ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার১০নং কালাইয়া ইউনিয়নের ডকইয়ার্ড এলাকায় স্থানী সাংবাদিক তৌহিদ হোসেন উজ্জলের বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। এসময় সাংবাদিক উজ্জলের স্ত্রী শিল্পীর বেগম(৩০) ও তার মেয়ে উম্মে হাবিবাকে (১৩) মারধর করা হয়েছে।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে।  এ ব্যাপারে বাউফল থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
সাংবাদিক উজ্জল জানান,  ঘটনার সময় তিনি কালাইয়া বন্দরের লঞ্চ ঘাট এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। স্ত্রী শিল্পীর ফোন পেয়ে তিনি বাড়ি চলে যান। তার সামনেই প্রতিবেশী বশার খান, তার ছেলে মেহেদীর নেতৃত্বে ৪-৫ জন ধারালো অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার বসত ঘরে হামলা চালিয়ে ঘরের বেড়া, জানলা ও বাথ রুমের সেপ্টিট্যাংক ভাংচুর করে। জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বশার খান অভিযোগ অস্বীকার করে বলেন,‘ এ ঘটনার সাথে তিনি বা তার পরিবারের কোন সদস্য জড়িত নয়।’
বাউফল থানার ওসি আরিচুল হক বলেন,‘ ঘটনা শুনেছি। ভিকটিমকে অভিযোগ দেয়ার কথা বলেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION