1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মোস্তাকিমের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আবেদন - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

মোস্তাকিমের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আবেদন

  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৮০ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : ‘‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য-একটু সহানুভুতি কি, মানুষ পেতে পারেনা ও বন্ধু’’ যশোরের অভয়নগরে শিশু মোস্তাকিমের (১০) দু চোখের আলো ফিরে পেতে দরকার ৩ লক্ষ্য টাকা।

উপজেলার মহাকাল গ্রামের সোহাগ আলীর ছেলে মোস্তাকিম বিভিন্ন ডাক্তার দেখিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেও ঠিক হযনি তার দুটি চোখ।

সে ফিরে পেতে চাই তার দু চোখের দৃষ্টি।মোস্তাকিমের পিতা সোহাগ আলী বলেন, আমি সামান্ন চায়ের দোকানদার। আমার ছেলে আলিপুর মুজাদ্দেদিয়া মাদরাসায় হাফেজি বিভাগের ছাত্র। তিন মাস আগে মদরাসার ছাত্ররা খেলাধুলা করছিলো আর আমার ছেলে মোস্তাকিম তা পাশে দাড়িয়ে দেখছিলো। হঠাৎ একটি মাটির দলা এসে তার বাম চোখে আঘাত হানে। পরবর্তীতে পরিস্থিতি আস্তে আস্তে খারাপ দেখলে আমরা ডাক্তারের কাছে নিয়ে যায়। বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও সরকারি হাসপাতালে চিকিৎসা দিয়েও তার চোখের কোন পরিবর্তন হয় না।

পরে ঢাকায় চক্ষু বিজ্ঞানী ইনস্টিটিউট হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে পরীক্ষা করে ডাক্তার বলেন, আমার ছেলের দুটি চোখের ‘রেটিনা’ কেটে গেছে। খুবই দ্রæত তার অপারেশন করা দরকার তা না হলে সে আর কখনোই চোখে দেখতে পারবে না। দরিদ্র পরিবার সামান্য চায়ের দোকানদারি করে আমার সংসার চলে। অপারেশন করতে প্রায় ৩ লক্ষ টাকা খরচ হবে। আমার ছেলের চোখের অপারেশন দ্রুত না করলে সে সারাজীবনের জন্য অন্ধ হয়ে যাবে। আমাদের মত দরিদ্র পরিবারের পক্ষে এতো টাকা গোছানো অসম্ভব। তাই সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের নিকট আর্থিক সহযোগিতা কামনা করছি।

আপনাদের সহযোগিতায় আমার ছেলের অপারেশন ও চিকিৎসা করানো সম্ভব। সাহায্যের জন্য যোগাযোগ করুন, সোহাগ আলী বিকাশ নং- ০১৭০৯-০৪৪৪৪২।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION