1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে বিভিন্ন জাতের বোরো ধানের নমুনা শস্য কর্তন - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

বাউফলে বিভিন্ন জাতের বোরো ধানের নমুনা শস্য কর্তন

  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৭৬ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় “যারা যোগায় ক্ষূধার অন্ন আমরা আছি তাদের জন্য” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন জাতের বোরো প্রদর্শনীর ধানের নমুনা শস্য কর্তন ও উৎপাদন পর্যবেক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল দশটার দিকে দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার কনকদিয়া ও কেশবপুর ব্লকে ব্রিধান-৭৪, এসিআই-০১ হাইব্রিড বোরো প্রদর্শনী ধানের নমুনা শস্য কর্তন ও উৎপাদন পর্যবেক্ষণ করেছেন উপজেলা কৃষি বিভাগ।
ব্রিধান-৭৪, এসিআই -০১ জাতের বোরো ধানের নমুনা শস্য কর্তনে ধানের আদ্রতা, ফলন, কুশির সংখ্যা, দানার ওজন ও প্রতি ছড়ায় দানার সংখ্যার নানান বিষয়ে পর্যবেক্ষণ করা হয়।
এবছর হেক্টর প্রতি গড়ে ধান উৎপাদন হয়েছে ৭.৩৩ মে. টন, সে অনুযায়ী কৃষক চাল পাবেন ৪.৮৩ মে. টন।
এসময় উপস্হিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. কামরুল হাসান, উপ-সহকারী কৃষি অফিসার মো. রেদোওয়ান উদ্দিন তালুকদার, আ. মোমেন মৃধা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো.আনছার উদ্দিন মোল্লাসহ প্রদর্শনীর কৃষক-কৃষাণী বৃন্দ।
উপস্থিত কৃষক-কৃষাণীকে ব্রিধান-৭৪, ব্রিধান-৯২, বঙ্গবন্ধু -১০২, জনকরাজ, ব্যাভিলন, এসএল-৮ এইচসহ বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল বোরো ধানের উন্নত জাতের আবাদের পরামর্শ প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION