1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় মাদক সেবীদের আগুনে পুড়ে দুটি ঘর ভষ্মীভুত - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

কোটালীপাড়ায় মাদক সেবীদের আগুনে পুড়ে দুটি ঘর ভষ্মীভুত

  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৩১১ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক সেবীদের আগুনে পুড়ে ভষ্মীভুত হয় আবেদ সিকদারের ছেলে নাদের সিকদার (৪২) এর রান্না ও বসত সহ দুটি ঘর। আজ বুধবার (১০ মে) ভোর রাতে পৌরসভার ৯ নং ওয়ার্ড ঘাঘর কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী নাদের সিকদার বাদী হয়ে ৭ জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সরজমিনে জানা যায়, ফাকা বাড়ী পেয়ে এলাকার কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক খোর দীর্ঘদিন যাবৎ নাদেরের ঐ ঘরটিতে রাত বিরাত মাদক সেবন ও এলাকার শিক্ষার্থী সহ গৃহ বধুদের উত্তক্ত করে আসছিলো। ঘটনার রাতে মাদক সেবন করে স্থান ত্যাগ করার পরেই আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে চার পাশে।

প্রতিবেশী রোজিনা বেগমের শোর চিৎকারে এলাকার লোকজন ফায়ার সার্ভিস পৌছানোর পূর্বেই আগুন সম্পুর্ন নিয়ন্ত্রনে আনে।

ভুক্তভোগী নাদের সিকদার সাংবাদিকদের বলেন- প্রতিবেশী সোহাগ ফকির, সজিব সিকদার, শামচু শেখ, আব্দুল্লাহ দাড়িয়া, ওমেত সিকদার, শিপন গাজী ও রাসেল দাড়িয়া সহ ৭ জন দীর্ঘদিন যাবৎ দিনে রাতে আমার ফাকা ঘরে মাদক সেবন করে, আমি বাধা দিয়েও ফিরাতে পারিনি, ওদের সেবন করা আগুনেই আজ রাতে আমার দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়, এতে আমার ১ লক্ষ ৬০ হাজার টাকার ক্ষয় ক্ষতি হয়েছে, আমি প্রশাসনের কাছে এ ঘটনার দৃষ্টান্ত মূলক সাস্তির দাবি জানাই।

অভিযুক্ত শামচু শেখ জানান- আমি অনেক আগে নাদেরের বাড়ী গিয়েছিলাম, এখন যাই না, গত রাতে রাসেলরা গিয়েছিলো।

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন-অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION