1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে ভ্রাম্যমান আদালতে  জরিমানা ও জলাশয়ের জাল-পাটা অপসারণ - Bangladesh Khabor
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :

ফকিরহাটে ভ্রাম্যমান আদালতে  জরিমানা ও জলাশয়ের জাল-পাটা অপসারণ

  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ২১৮ জন পঠিত
সেলিম শেখ, ফকিরহাট  : ফকিরহাট বাজারে ফুটপাত দখল করে ব্যবসা, লাইসেন্স নবায়ন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা করার জন্য ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
সোমবার (৮ মে) বেলা ১১টা দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ৫টি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার টাকা জরিমানা করেন।
তাছাড়া এসব প্রতিষ্ঠান মালিককে জনভোগান্তি সৃষ্টির করার কারণে সতর্ক করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো স্টার পল্ট্রি জোন, এসকে কুন্ড, রিয়াজ গ্যারেজ, আল্লাহর দান এন্টারপ্রাইজ ও ইব্রাহিম মটরস। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার মোড়লডাঙ্গা এলাকার জলাশয়ের পানিপ্রবাহ বাধাগ্রস্থ করা পাটা-জাল অপসারণ করেন। এসময় পেশকার মো. মিজানুর রহমান সহ ফকিরহাট মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে জানান ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION