1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাহারোল উপজেলায় প্রদর্শনী খামারীদের মাঝে উপকরণ বিতরণ - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

কাহারোল উপজেলায় প্রদর্শনী খামারীদের মাঝে উপকরণ বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৫৩২ জন পঠিত

কাহারোল  থেকে সুকুমার রায় ,

দিনাজপুরের কাহারোল উপজেলার এনএটিপি-২ প্রকল্পের আওতায় প্রানি সম্পদ দপ্তরের খামারিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। ১৯নভেম্বর’২০২০ বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তরে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলীর সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল মালেক সরকার। আলোচনা সভায় প্রাণি সম্পদ কর্মকর্তা বলেন, মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের প্রাণি সম্পদ অধিদপ্তরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২

 

প্রজেক্ট (এনএটিপি ফেজ-২) কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নের প্রতিটিতে ৩টি করে কমন ইন্টারেষ্ট গ্রুপ (সিআইজি) রয়েছে যারা সমবায় কার্যক্রমের মাধ্যমে প্রাণিসম্পদের উৎপাদন শীলতাবৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। প্রকল্পের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ২০২০-২০২১ অর্থ বছরের উপজেলা পাণিসম্পদ দপ্তর কর্তৃক ৬টি গাভী পালন সিআইজি, ২টি গরু হৃষ্টপুষ্টকরণ সিআইজি, ৪টি মুরগি পালন, সিআইজির মোট ১২জন নির্বাচিত খামারীদের মাঝে গো খাদ্য, চিটা গুর, ভিটামিন মিনারেল প্রিমিক্স, কৃমিনাশক, মুরগির ঘর, খাদ্য, ১০টি মুরগি, সাইনবোর্ড, রেজিষ্টার খাতা, কলম এবং ব্রীফিং ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হৃদয় চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি আক্তার, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ দিদারুল আহসান, ডাঃ অনিল রায় প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION