1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ছিন্নমূল মানুষদের সাথে নিশোর ইফতার - Bangladesh Khabor
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ, ডিসি মাসুদসহ আহত কয়েকজন যমুনার সামনে যুগান্তর সাংবাদিকের ওপর পুলিশের হামলা কোটালীপাড়ায় বিদ্যুতের তারে জড়িয়ে কলেজ ছাত্রের মৃত্যু সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ প্রতীককে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নে ধানের শীর্ষের পক্ষে ভােট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত নতুন প্রধানমন্ত্রীর শপথের তারিখ জানালেন প্রেস সচিব বাউফলে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ স্বামী স্ত্রী আটক সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে মাথাল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে: ইসি সচিব

ছিন্নমূল মানুষদের সাথে নিশোর ইফতার

  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৫৪৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : এই সময়ে ছোটপর্দার সুপারস্টার বলা হয় আফরান নিশোকে। দীর্ঘদিন ধরে অভিনয় করলেও বড়পর্দায় দেখা যায়নি তাকে। প্রথমবারের মতো রায়হান রাফীর পরিচালনায় ‘সুড়ঙ্গ’ নামের একটি ছবির শুটং করতে বর্তমানে চট্টগ্রামে আছেন এই তারকা। আর সেখানেই ছিন্নমূল ও দুস্থ মানুষের জন্য আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানে উপস্থিত হন তিনি।

মূলত দাতব্য প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন ও একটি বহুজাতিক কোম্পানির সমন্বিত উদ্যোগে চট্টগ্রামে অসহায় ও ছিন্নমূল মানুষকে ইফতার করানোর আয়োজন করা হয়। ‘সুড়ঙ্গ’ ছবির শুটিং সেট থেকে শনিবার (১ এপ্রিল) বিকালে সে আয়োজনে একজন স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত হন নিশো।

ইফতারের আগে বিদ্যানন্দের ফেসবুক পেজ থেকে একটি লাইভও করা হয়। নিশোর উপস্থিতিকে স্বাগত জানায় বিদ্যানন্দ কর্তৃপক্ষ। প্রায় ১২’শ দুস্থ ও অসহায় মানুষের সাথে ইফতারের আয়োজনটি নিয়ে নিশো লাইভে এসময় বলেন,‘ব্যক্তিগতভাবে আমি খুব সাধারণ মানুষ। নিজেকে কখনোই অসাধারণ মানুষ মনে করি না। কিন্তু এখানে এসে নতুন করে আবার সাধারণ লাগছে।’

নিশো বলেন, শ্রেণিবৈষম্য আমি পছন্দ করি না। বিদ্যানন্দের এমন উদ্যোগ খুব দারুণ। এটি এমন একটি প্লাটফর্ম, যেখানে অংশ নিতে নোটিশ দিতে হয় না। সাধারণ মানুষের টাকাতে সাধারণ মানুষের খাবার হয়ে যাচ্ছে। এখানে এসে সত্যিই দারুণ লাগছে। এখানে এসে দিনশেষে নিজেকে অনেক সাধারণ মনে হচ্ছে। এর মধ্যে প্রশান্তি আছে, আনন্দ আছে, বাড়তি পাওয়া আছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION