1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশে গুম ও হত্যার সংস্কৃতি শুরু করেছে বিএনপি : শাজাহান খান - Bangladesh Khabor
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আসিফের দুর্নীতির কারণে জামায়াত আমির তাকে আসন ছাড়েননি: রাশেদ খাঁন জিয়াউর রহমান ও বাংলাদেশ অবিচ্ছেদ্য নাম: মির্জা ফখরুল শিক্ষা ব্যবস্থাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ফের দাম বাড়ল পেট্রল-অকটেনের সোনারগাঁয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল কুষ্টিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু বাউফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

দেশে গুম ও হত্যার সংস্কৃতি শুরু করেছে বিএনপি : শাজাহান খান

  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৩৫৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, ‘হত্যা আর রক্তের মধ্য দিয়ে বিএনপির সৃষ্টি, এদের নেতাকর্মীদের মুখে গুম, খুনের কথা মানায় না। দেশে গুম ও হত্যার সংস্কৃতি শুরু করেছে বিএনপি। তারা মানুষকে হত্যা করে গণতন্ত্রের কথা বলে, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। বিএনপি গণতন্ত্রের নামে নাশকতা সৃষ্টি করে।’

শুক্রবার (৩১ মার্চ) সকালে শহরের লেকপাড়ের পুরাতন ট্রেজারি ভবনে মাদারীপুর মিউজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে ২০১৩, ১৪ ও ১৫ সালে হত্যাযজ্ঞ চালিয়েছে। এ দেশে যত হত্যা খুনের অপকর্ম সবই বিএনপির দ্বারা। তারা কোন মুখে অন্যের ঘাড়ে দোষ চাপায়। তাদের বর্তমানে যে আন্দোলনের ধারা এ ধারাকে আমরা সাধুবাদ জানাই। তবে তারা যে আন্দোলনের নামে নাশকতা সৃষ্টি করে মানুষকে হত্যা করবে, সেটা কখনোই ভালো না।’

অনুষ্ঠানে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন মাদারীপুরের স্থানীয় সরকারের উপপরিচালক নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল ইসলাম ও গণপূর্ত বিভাগের নিবার্হী প্রকৌশলী কামরুল ইসলাম। পরে শাজাহান খান মাদারীপুর মিউজিয়ামের উদ্বোধন করে মিউজিয়াম পরিদর্শন করেন। এসময় তিনি পরিদর্শন বইতে অনুভূতি লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION