1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আমরা এখন ভার্চুয়ালি রাষ্ট্র পরিচালনা করছি: জয় - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

আমরা এখন ভার্চুয়ালি রাষ্ট্র পরিচালনা করছি: জয়

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৪৪১ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, করোনাভাইরাসের কারণে আমরা এখন ভার্চুয়ালি রাষ্ট্র পরিচালনা করছি।  ডিজিটাল বাংলাদেশ না থাকলে এটা সম্ভব হতো না। ডিজিটাল বাংলাদেশ না হলে এখন বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভেঙে পড়তো।

তিনি বলেন, আমরা এখন খুব আনন্দিত যে, ডিজিটাল বাংলাদেশ আমাদের নিজস্ব পরিকল্পনায় করেছি।  এজন্য বাইরের কারও সহযোগিতা নিতে হয়নি। বাইরের কেউ আমাদের করে দেয়নি।  মঙ্গলবার জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০ -এর ভার্চুয়ালি অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।  জয় বলেন, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ডিজিটাল বাংলাদেশের ভিশনটা তৈরি করি। এটাকে ১০ বছর ধরে বাস্তবায়ন করি। এটাকে নিয়ে অনেকেই হাসাহাসি করেছে, টিটকারি করেছে যে, ডিজিটাল বাংলাদেশ কী?  সেটার লাভ আমরা আজকে পাচ্ছি।  এই বছরে পাচ্ছি।

তিনি বলেন, কোভিড ১৯ হোক, যাইহোক, আমাদের কোনো সমস্যা নাই। আমরা দেশের কাজ চালিয়ে যাব। ডিজিটাল বাংলাদেশ কিন্তু আমরা বাঙালি, আমরা নিজেরাই বাস্তবায়ন করেছি। এটা কিন্তু কোনো বিদেশি কনসালটেন্ট কোম্পানি থেকে এসে, বিশ্বব্যাংক থেকে বাস্তবায়ন করেনি। এটা সম্পূর্ণ পরিকল্পনা, সম্পূর্ণ প্ল্যানিং, সম্পূর্ণ এমপ্লিমেনটেশন আমাদের নিজস্ব।
আমাদের চিন্তাধারায় করা, আমাদের নিজস্ব বাস্তবায়ন। আমরাই করেছি। আমরাই পারি। আমরাই করব।

প্রধানমন্ত্রী পুত্র জয় বলেন, করোনাভাইরাসের কারণে মার্চ থেকে আমি দেশে আসতে পারছি না। এখন আমরা ভার্চুয়ালি রাষ্ট্র পরিচালনা করছি।  তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের জন্য সংগ্রাম করেছেন। আমাদের রাষ্ট্রের তিনটি প্রিন্সিপাল (মূলনীতি)  সবাইকে ধরে রাখতে হবে।  এখানে হিন্দু, বৌদ্ধ-খ্রিষ্টান, নাস্তিক সবার অধিকার আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION