1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশে মুক্তি পাচ্ছে ভারতের কণ্ঠশিল্পী কেশাব দে’র “বলে দে প্রেম আমার” - Bangladesh Khabor
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদতাৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম দায়িত্ব পাওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা’ জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কুরবানি দিতে গিয়ে আহত ৮০ এ বছর হারানো হাজীর সংখ্যা কমেছে: হাব মহাসচিব দেশকে ভালো জায়গায় নিয়ে যেতে চাই: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে দেশে ঈদুল আজহা উদযাপন গোপালগঞ্জ ১২ নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা জানালেন এস, এম একরামুল কবির (মুক্ত) ‘কিচেন কেবিনেট’ নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

বাংলাদেশে মুক্তি পাচ্ছে ভারতের কণ্ঠশিল্পী কেশাব দে’র “বলে দে প্রেম আমার”

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৪৮৬ জন পঠিত

স্টাফ রিপোটার,

বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান এস এম এস এন্টারটেইনমেন্ট এর ব্যানারে দুই বাংলার আলোচিত কণ্ঠশিল্পী কেশাব দে’র কণ্ঠে “বলে দে প্রেম আমার” গানটি মুক্তিপাচ্ছে ১৮ নভেম্বর। অসাধারণ রোমাণ্টিক এ গানটি লিখেছেন তরুণ গীতিকার শামীম আহসান। গানটির সুর এবং সংগীত করেছেন এ সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক কাজি রানা। কেশাব দে’র গাওয়া “বলে দে প্রেম আমার” গানটির ভিডিও নির্মিত হয়েছে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার নীলাদ্রিতে। সবুজ ঘেরা অসাধারণ সব লোকেশনে চমৎকার একটি ভিডিও নির্মান করেছেন গানটির গীতিকার তরুণ নির্মাতা শামীম আহসান। গানটিতে অভিনয় করেছেন তুষার বাবু এবং নিলা। ইউটিউব চ্যানেল এসএমএস এন্টারটেইনমেন্ট-এ মুক্তি পাবে গানটির মিউজিক ভিডিও।

 

গানটি সম্পর্কে কেশাব দে বলেন, চমৎকার কথা মালার গানটি দেখেই আমি মুগ্ধ হয়ে যাই যার অসাধারণ সূর এবং সংগীত করেছেন কাজি রানা। আশাকরি গানটি আমার সকল শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। গানটির সুরকার এবং সংগীত পরিচালক কাজি রানা বলেন, কাজ তো অনেক করা হয় কিন্তু তৃপ্তি পাওয়ার মতো কাজ অল্প সংখক হয় যার মধ্যে “বলে দে প্রেম আমার” একটি। আশাকরি গানটির কথা, সুর এবং কেশাব দে’র গায়কী সব মিলিয়ে ভিন্ন কিছু পাবে শ্রোতারা। গানটির গীতিকার এবং ভিডিও নির্মাতা শামীম আহসান বলেন, আমাদের দুই বাংলার প্রচেষ্টায় “বলে দে প্রেম আমার” গানটি শুনে এবং দেখে পাষাণ মনেও প্রেম জাগবে। সবসময় চেষ্টা করি ভিন্ন কিছু উপহার দেওয়ার। আশাকরি সবাই গানটি ভালবেসে গ্রহণ করবেন। ১৮নভেম্বর এস এম এস এন্টারটেইনমেন্ট এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে গনাটির মিউজিক ভিডিও।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION