1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতি করোনাকালীন যোদ্ধা ডাক্তারদের  চিরদিন স্মরণ করবে - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

জাতি করোনাকালীন যোদ্ধা ডাক্তারদের  চিরদিন স্মরণ করবে

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৫৩১ জন পঠিত

কাহারোল থেকে সুকুমার রায়,

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বৈশ্বিক মহামারী করোনাকালীন যোদ্ধা হলেন আমাদের ডাক্তাররা। তারা করোনা রোগীদের কাছে থেকে পরম মমতায় চিকিৎসা সেবা দিয়েছেন বলে দেশে করোনায় মৃত্যুর হার অনেক কম। আমেরিকার মতো উন্নত দেশে যেখানে লাখ লাখ মানুষ মারা গেছে, সেখানে আমাদের মতো ঘনবসতি পূর্ণ দেশে সে তুলনায় করোনা তেমন ক্ষতি করতে পারেনি। এরপরও যারা মারা গেছেন তাদের জন্য আমাদের শোক এবং তাদের পরিবারের জন্য সমবেদনা রয়েছেই। করোনার সম্মুখ যোদ্ধা ডাক্তারদের এমন মানবিক ভুমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে। আমাদের দিনাজপুরের মতো এলাকায় ডাক্তাররা আন্তরিক সেবা প্রদান করেছেন। বিশেষ করে ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা: ডি.সি. রায় তো পুরস্কার পাবার মতো সেবা দিয়েছেন।

 

এই করোনায় তার কাছ থেকে চিকিৎসা না নিয়ে ফিরে এসেছে, এমন খবর পাওয়া যায়নি। মূলত মানবিকতার ব্রত নিয়ে মানব সেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার নিয়ে ডি.সি. রায় চিকিৎসকের মহান পেশায় নাম লিখিয়েছেন, সেটিই প্রমাণিত হয়েছে। তবে পাশাপাশি অন্য চিকিৎসকগণও তাদের সাধ্যানুযায়ী মানুষের সেবায় কাজ করেছেন। আমি আজ এ অনুষ্ঠান থেকে সকল চিকিৎসকদের আন্তরিক অভিনন্দন জানাই।

১৬ নভেম্বর ২০২০ সোমবার সন্ধ্যায় কাহারোল উপজেলা পরিষদ মিলনায়তনে কাহারোল উপজেলা প্রশাসন আয়োজিত বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও সচেতনতামূলক মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাহারোল উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার। অনুষ্ঠানে সায়েন্টিফিক প্রেজেন্টেশনে ছিলেন, বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা: ডি.সি. রায়। এর আগে রামচন্দ্রপুর ইউনিয়নের মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে আশ্রায়ন-২ প্রকল্পের অধীন ভুমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বোধন ও রসুলপুর ইউনিয়নে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর বাস্তবায়নে কামোর হরি মন্দিরের নির্মান কাজের উদ্বোধন করেন এমপি গোপাল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION